বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ছানার সন্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪, ২:৫৫ অপরাহ্ন

একবার লেখক বনফুল রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন এক কৌটা সন্দেশ। খাদ্যরসিক রবীন্দ্রনাথের সামনে কৌটাটি খুলে রাখলেন বনফুল। রবীন্দ্রনাথ ওই সন্দেশ খেয়ে এতোটাই খুশি হয়ে গেলেন যে তিনি বললেন, ‘বাংলাদেশে তো দুটি মাত্র রস-স্রষ্টা আছে। প্রথম দ্বারিক, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর। এ যে তৃতীয় লোকের আবির্ভাব হল দেখছি।’বুঝতেই পারছেন সন্দেশের স্বাদ রবীন্দ্রনাথকে কতটুকু বিমোহিত করেছিল। আজ ২৫ বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনে রবীন্দ্রনাথ স্মরণে রইলো ছানার সন্দেশের রেসিপি।

উপকরণ: ছানা চার কাপ, ক্রিম ১৭০ গ্রাম, চিনি দুই কাপ মাওয়া (গ্রেটেড) দেড় কাপ, এলাচ গুঁড়া দেড় চা-চামচ এবং মাখন ১ টেবিল চামচ।

প্রণালি: প্রথমে একটি পাত্রে ছানা তিন ভাগের দুই ভাগ নিয়ে নিন। এবার পাত্রটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। অল্প অল্প করে চিনি দিয়ে দিন। এভাবে কিছুক্ষণ নেড়ে বাকি এক ভাগ ছানা দিয়ে দিন। যতক্ষণ পর্যন্ত ছানা ও চিনি পাক না ধরে ততক্ষণ জ্বাল দিতে হবে। তারপর ক্রিম ও মাওয়া দিয়ে একটু নেড়ে দিতে হবে। এরপর জ্বাল দেওয়া বন্ধ করতে হবে। একটি পরিষ্কার ট্রেতে মাখন ব্রাশ করে নিন। এরপর ট্রেতে ছানা ঢেলে দিয়ে খুন্তি অথবা চামচ দিয়ে আলতো করে চেপে চেপে সমান করে দিন। মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পছন্দ মতো বরফির আকারে কেটে নিন ছানার সন্দেশ।

সন্দেশের ওপরে পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর