বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি চুয়াডাঙ্গায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এটি মৌসুমের দ্বিতীয় ধাপের শৈত্যপ্রবাহ। এর আগে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

গতকাল থেকেই তীব্র শীতের প্রকোপ ছিল। যারা ঘরের বাইরে এসেছিলেন তারা তীব্র শীতে কষ্ট পেয়েছিলেন। রাত ৮টার আগেই শহরে মানুষের চলাফেরা কম দেখা গেছে। তীব্র শীতের কারণে অনেকেই তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন।

আজ সকাল থেকে কুয়াশা ছিল। আকাশে সূর্য দেখা যায়নি। ভোরের দিকে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র শীতের কারণে রিকশা-ভ্যান চালকরা যাত্রী পাননি।

শীতজনিত রোগীর চাপ অব্যাহত আছে হাসপাতালগুলোতে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশি। ধারণক্ষমতার তিনগুণ রোগী ভর্তি আছে হাসপাতালে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগীই শীতজনিত রোগে আক্রান্ত।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন বলেন, ‘এই সময়ে শিশুদের প্রতি বেশি যত্নশীল হতে হবে। কোনোক্রমেই যাতে তাদের ঠাণ্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চার-পাঁচ ঘণ্টা আগে রান্না করা খাবার না খাইয়ে শিশুদের গরম টাটকা খাবার খাওয়াতে হবে। বাইরের খাবার কোনোক্রমেই খাওয়ানো যাবে না।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন বলেন, ‘আজ চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও তিন-চারদিন থাকতে পারে। দেরিতে দেখা দেবে সূর্য।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর