শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাক সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিঘাতী এলাকায় ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় পৌঁছালে অপর পাশ থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর