বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কুমিল্লায় মা-ছেলেসহ তিনজনকে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৯ অপরাহ্ন

কুমিল্লার হোমনায় তিনজনকে মাথায় আঘাত করে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বড় ঘাগুটিয়া গ্রামের ভুঁইয়া বাড়ির শাহপরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তার ছেলে সাহাব উদ্দিন (৯) এবং শাহপরানের মামাতো বোনের মেয়ে তিশা আক্তার (১৪)।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও প্রতিবেশী মামাতো বোনের মেয়ে তিশা এক ঘরে ঘুমিয়েছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাথায় আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে তাদের হত্যা করে মরদেহগুলো খাটের ওপর ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তিনজনের মরদেহ একই ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।বাংলানিউজ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর