বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কত টাকা নিলেন মালায়ালাম সিনেমায় পা রাখতে আনুশকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ২:৩০ অপরাহ্ন

তামিল-তেলেগু ভাষার অসংখ্য সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন আনুশকা। ‘কাথানার- দ্য ওয়াইল্ড সোসারার’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করবেন রোজিন থমাস। কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে পা রাখতে কত টাকা নিলেন আনুশকা শেঠি?

‘বাহুবলি’ সিনেমায় অভিনয় করার আগে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতেন আনুশকা। ‘বাহুবলি টু’ মুক্তির পর এটি তার সর্বোচ্চ পারিশ্রমিক। এবার মালায়ালাম সিনেমার জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন আনুশকা।

থ্রিলার ঘরানার ‘কাথানার’ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন জয়সুরিয়া। দীর্ঘদিন পর অভিনয়ে দেখা যাবে তাকে। গত ১১ মার্চ সিনেমাটির শুটিংয়ে যোগ দেন আনুশকা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর