বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

 উসমান খানের বিধ্বংসী ব্যাটিংয়ে রাজশাহীকে হারাল চিটাগাং কিংস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন

 উসমান খানের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলের এবারের আসরে প্রথম সেঞ্চুরি তুলে নেন  পাক ব্যাটার। তার সেঞ্চুরির পর বোলারদের নৈপুণ্যে দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চিটাগাং কিংস।

শুক্রবার (৩ জানুয়ারি) টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। মারমুখী ব্যাটিংয়ে ৪৮ বলে সেঞ্চুরি তুলে নেন উসমান। ৬ ছক্কা ও ১৩ চারে ৬২ বলে ১২৩ রান করেন এই পাক ব্যাটার।

উসমানের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে চিটাগাং। বিপিএল ইতিহাসে মিরপুর শের-ই-বাংলায় এটিই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ নেন ২টি উইকেট।

২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। দলীয় ৯ রানে ৫ বলে ৮ রান করে আউট হন সাব্বির হোসেন। এরপর এনামুল হক বিজয় ও মোহাম্মদ হারিস মিলে শুরুর ধাক্কা সামাল দেন।

৩২ রানের জুটি গড়েন তারা। তবে দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। বিজয় ৯ বলে ৮ ও হারিস ১৫ বলে ৩২ রান করে ফিরে যান। এরপর ইয়াসির রাব্বি ও আকবর আলি প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

তবে আকবর ১২ বলে ১৮ করে ফিরে যান। এরপর আলিস ইসলাম ও আরাফাত সানির ধস নামে রাজশাহীর ব্যাটিং লাইনে। ৩১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১৭ ওভার ১ বলে ১১৪ রানে গুটিয়ে যায় রাজশাহী। আলিস ও সানি নেন ৩টি করে উইকেট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর