বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আমি একটু ত্যাঁদড় টাইপের মানুষ: কাঞ্চন মল্লিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন

 

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৩ বছর বয়সি কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন। এ জুটির পরকীয়া প্রেম-বিয়ে নিয়ে চর্চা কম হয়নি। এবার এ দম্পতি একসঙ্গে সাক্ষাৎকার দিলেন।

একটি চ্যাট শোয়ে দেওয়া সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক বলেন, ‘যে সময়টা আমি ফেলে এসেছি, সেটা নিয়ে সত্যি বলতে কোনো দ্বিধা নেই, আমি এমন একটা ফেজের মধ্য দিয়ে গিয়েছি, যেসময় শ্রীময়ী আমার পাশে ছিল। আমি একসময় চেইন স্মোকার ছিলাম, অ্যালকোহলিক ছিলাম। বর্তমানে আমি নন স্মোকার, নন অ্যালকোহলিক (মদ্যপান-ধূমপান করি না)। এটার জন্য আমার যদি ২৫ শতাংশ চেষ্টা থাকে, তাহলে শ্রীময়ী ৭৫ শতাংশ চেষ্টা রয়েছে। আমার ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে, সবসময়, সব কাজে পাশে ছিল শ্রীময়ী। আমি ঘুরতে যেতাম না, তবে আজ আমি লাদাখ গিয়েছি, মানালি গিয়েছি, যেসব জায়গায় আমি বাপের জন্মে যাইনি। এখন আমি মি টাইম কাটাই।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর