বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অবৈধপথে ভারত গিয়ে ফিরছিলেন ১২ যুবক, বিজিবির হাতে আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি ১২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (২ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার চরবোয়ালমারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। সবাই অবৈধপথে ভারত থে‌কে বাংলা‌দে‌শে ফিরছিলেন।

জামালপুর ৪৫ বিজিবি গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

আটককৃত  যুবকরা বাংলাদেশের বি‌ভিন্ন জেলার বা‌সিন্দা। তারা অবৈধভাবে ভারতে গি‌য়ে‌ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে বি‌জি‌বি।

আটক যুবকরা হ‌লেন কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার আশরাফুল আলম (২৬), ময়মন‌সিংহ জেলার তোফাজ্জল হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৫), ওবায়দী হাসান (২২), নবী হোসেন (২৬), ফুরকান আলী (৩১), ওয়ালিউল্লাহ (২৫), হযরত আলী (৩৬), নারায়ণগঞ্জ জেলার আরিফ হোসাইন (৩৬), জামালপুর জেলার মানিক মিয়া (২৯), নর‌সিংদী জেলার মিজানুর রহমান (২৩) এবং গাইবান্ধা জেলার মনির হোসেন (৩৮)।

গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন ব‌লেন, ‘আটক যু্বকরা বি‌ভিন্ন সময় অবৈধভাবে ভার‌তে প্রবেশ ক‌রে‌ছিল। বুধবার ভো‌রে সীমান্তপ‌থে অবৈধভাবে বাংলা‌দে‌শে ফি‌রে আসার সময় তা‌দের আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে অনুপ্রবেশের দা‌য়ে মামলা দি‌য়ে থানায় হস্তান্তর করা হ‌বে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর