বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অনন্ত-রাধিকার বিবাহ আসরে অতিথি থাকছেন যারা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন

অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বসছে আজ (১২ জুলাই)। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে গায়েহলুদ ও সংগীত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল বলিউডের একাধিক তারকা। জাহ্নবী কাপুর, সারা আলি খান, রণবীর সিং থেকে প্রথম সারির প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন। দেখা গিয়েছিল পপ তারকা জাস্টিন বিবারকেও।

এই বিয়ের অনুষ্ঠানেও দেখা যাবে দেশি বিদেশি নামিদামি ব্যক্তিকে। আসরে উপস্থিত থাকবেন অভিনেত্রী কিম কার্দাশিয়ান ও তার বোন ক্লোয়ি কার্দাশিয়ান, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ‘লাইফ কোচ’ জয় শেট্টির মতো তারকারা।

এ ছাড়াও উপস্থিত থাকবেন সেই তালিকায় রয়েছেন, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ও টনি ব্লেয়ার, সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ট, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও আসতে পারেন মুকেশ-পুত্রের বিয়ের অনুষ্ঠানে।

এ ছাড়া বলিউড তারকাদের উপস্থিতিও চোখে পড়বে বিয়ের অনুষ্ঠানে। অনুষ্ঠানে আসার জন্য অতিথিদের সাবেকি পোশাক পরতে অনুরোধ করা হয়েছে।

অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানেও এক সূত্রে বাঁধা পড়েছিল হলিউড, বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ। অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং রজনীকান্তের মতো অভিনেতারা। ছিলেন কারিনা কাপুর-সাইফ আলি খান, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট-রণবীর কাপুর, অজয় দেবগন-কাজল, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান-সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপূর! শুধু অভিনেতারাই নন, মাইক্রোসফ্‌ট কর্তা বিল গেটস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজনির সিইও বব ইগার, অ্যাডবের সিইও শান্তনু নারায়ণ, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের মতো ব্যক্তিরাও ছিলেন অতিথিদের মধ্যে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর