বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অক্ষয়কে কেন ‘বিষাক্ত ঘাস’ খেতে বললেন টুইঙ্কেল?

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

“আমি যদি আগে মারা যাই, তবে তুমি (অক্ষয় কুমার) ‘বিষাক্ত ঘাস’ খাবে। যদি দেখি, তুমি দ্বিতীয় বিয়ে করেছো আর সেই স্ত্রী আমার হাতব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তবে প্রতিজ্ঞা করছি, ফিরে এসে তোমাদের দুজনকেই শিক্ষা দেব।’— স্বামী অক্ষয় কুমারকে হুমকি দিয়ে এভাবেই কথাগুলো বলেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না।

টুইঙ্কেল খান্নার এমন বক্তব্য পড়ে বিস্ময় প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরাও। কিন্তু কী কারণে এসব কথা বললেন টুইঙ্কেল?

টাইমস অব ইন্ডিয়ার জন্য লেখা একটি কলামে টুইঙ্কেল খান্না জানান, সম্প্রতি তানজানিয়াতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে ট্যুর গাইড তাকে ‘টিক-টিক’ নামে একজোড়া পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেন। মনে করা হয়, এই পাখিগুলো একে অপরের প্রেমে এতটাই পাগল যে, এদের একজন মারা গেলে অন্য পাখিও ‘বিষাক্ত ঘাস’ খেয়ে আত্মহত্যা করে। এ তথ্য জানার পরই মূলত মজা করে অক্ষয়কে এই এসব কথা বলেন টুইঙ্কেল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর