বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হজের প্রথম ফিরতি ফ্লাইট এসেছে আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা। আজ মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় ৩৭৪ জন হজযাত্রী নিয়ে দেশে ফিরেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। হজের এই ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

আজ ভোর সোয়া ৪টার দিকে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, ৮ জুন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। আজ ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজি।

১২টি ফ্লাইটের মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।

এবছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যান। ২২২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন তারা।

উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়, শেষ হয় ৩১ মে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর