মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রুমিন ফারহানার পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার পথসভার জন্য তৈরি করা মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইলের অরুয়াইল বাজার এলাকায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে সোমবার বিকেলে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল।

কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তার গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন।সোমবার বিকেল ৫টার দিকে অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, ‘সবাই জানেন, কলেজ মাঠে একটা স্টেজ করা হয়েছিল কিন্তু আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন দিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে। আমি বাধ্য হয়ে আপনাদের দরজায় দরজায় গেছি। শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি।
আপনারা আগামী ১২ তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা এই নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। নিরীহ মানুষকে পয়সা দিয়ে মামলায় ঢুকিয়ে দেবে, সেইটা হইতে দেব না। দোকানে দোকানে চান্দাবাজি-ধান্দাবাজি, অবৈধ বালুর ব্যবসা করতে দেব না।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বক্কর সরকার বলেন, নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা সভা সমাবেশ করতে পারবেন না। তবে ওই প্রার্থীর পক্ষ থেকে মঞ্চ ভাঙচুরের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে নির্বাচনী বিধান অনুযায়ী তা খতিয়ে দেখা হবে।প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে।

রুমিন ফারহানা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।-বাংলানিউজ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর