বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানে হামলা ইস্যুতে ইসরায়েলকে পাল্টা জবাব দেয়ার দাবি অস্বীকার করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

ইরানে ইসরায়েল পারমাণবিক হামলা করলে তার পাল্টা জবাব দেবে পাকিস্তান—এমন দাবি অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই দাবি উড়িয়ে দিয়েছেন।

সোমবার (১৬ জুন) সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানের পরমাণু কার্যক্রম শুধুমাত্র দেশটির জনগণের কল্যাণেই ব্যবহৃত হবে। প্রতিবেশীদের নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রে পাকিস্তান জড়াবে না বলেও নিশ্চিত করেন খাজা আসিফ।

এর আগে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম দাবি করে, ইসরায়েলে পরমাণু অস্ত্রের হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। ইরানে হামলা হলে তার জবাবে পাল্টা দেয়া হবে—এমন মন্তব্য একজন ইরানি সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর