বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তীব্র গরমে হৃদরোগ থেকে বাঁচতে রোজ খাবার তালিকায় রাখুন টমেটো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

এখনও নববর্ষ আসেনি, হিসেব মতো এখনও বসন্তকাল চলছে।তীব্র গরমে একদিকে যেমন জলশূন্যতা কিংবা ত্বকের ক্ষতির মতো সমস্যা দেখা দেয়, তেমনই বাড়ে হিটস্ট্রোক এবং হৃদযন্ত্রের সমস্যাও। তাই গরমকালে এমন কিছু খাবার খাওয়া বাঞ্ছনীয় যেগুলি হার্টকে ভাল রাখবে। তেমনই একটি খাবার হল টমেটো। গরমকালে টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

 

১. শরীরে জলের ভারসাম্য বজায় রাখে: গরমকালে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়, যার ফলে ডিহাইড্রেশন বা জলশূন্যতা দেখা দিতে পারে। টমেটোর মধ্যে প্রায় ৯৫% জল থাকে। তাই গরমকালে টমেটো খেলে শরীরের জলের ভারসাম্য বজায় থাকে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমে। এটি শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

 

২. ত্বকের স্বাস্থ্য রক্ষা করে: গরমকালে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি হয়। দেখা দিতে পারে সানবার্ন, ট্যানিং এবং ত্বকের কোষ নষ্ট হওয়ার মতো সমস্যাও। টমেটোর মধ্যে লাইকোপিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে। নিয়মিত টমেটো খেলে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ এবং কালো দাগ কমে যায়।

 

 

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: গরমকালে বিভিন্ন ধরনের সংক্রমণ এবং রোগের প্রকোপ বাড়ে। টমেটো ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে তোলে। নিয়মিত টমেটো খেলে শরীর দুর্বল হওয়া বা ক্লান্ত লাগার মতো সমস্যাও কমে।

 

 

৪. হৃদরোগের ঝুঁকি কমায়: টমেটোর মধ্যে পটাসিয়াম এবং লাইকোপিন থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং লাইকোপিন কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। অনেকের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই নিয়মিত টমেটো খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে।

 

 

৫. হজমক্ষমতা বাড়ায়: গরমকালে অনেক সময় হজমের সমস্যা দেখা দেয়। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। এছাড়াও, টমেটোর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যাসিড খাবার হজম করতে সাহায্য করে এবং পেটের স্বাস্থ্য ভাল রাখে।-আজকাল


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর