বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতীয় ১২টি ড্রোন ‘নিষ্ক্রিয়’: পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, অভিযান চলমান থাকা অবস্থায় একাধিক স্থানে ১২টি ভারতীয় ড্রোন ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। এতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনী এ কথা জানায়।

দুই দশকের মধ্যে পরমাণু অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার একদিন পর এই ঘটনা ঘটেছে।

পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ‘গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন হামলা চালিয়েছে।’

তিনি বলেছেন,  ‘এই হামলার কারণে, মিয়ানোতে একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।’

চৌধুরী বলেছেন, ‘আমরা যেমনটি বলছি ‘অভিযান অব্যাহত রয়েছে এবং সেনাবাহিনী তাদের নিষ্ক্রিয় করছে।’
পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের বিভিন্নস্থানে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ড্রোনের ধ্বংসাবশেষ দেখার জন্য ভোরে উৎসুক জনতা জড়ো হয়েছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের তিনটি প্রধান শহর- ইসলামাবাদ, করাচি এবং লাহোরের বিমানবন্দরগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর