বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি ঢাকায় নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’, প্রধানমন্ত্রীকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ‘আমার বন্ধু মহাজাদু জানে’ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ বিশ্বব্যাপী পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের এমবাপ্পের জোড়া গোলে নক আউট পর্বে ফ্রান্স

ইরানবিরোধী মার্কিন খসড়া প্রস্তাবটি লজ্জাজনক: মিখাইল উলিয়ানভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আইএইএর নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বোর্ড অফ গভর্নরসে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবটিকে লজ্জাজনক বলে অভিহিত করে সতর্ক করে বলেছেন, এই পদক্ষপ আগ্রাসীদের পক্ষ থেকে ভুক্তভোগীকে দায় চাপিয়ে দিয়ে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত।

উলিয়ানভ আরও বলেন, এই খসড়াটি এখনও আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির জন্য জমা দেওয়া হয়নি। আমি জানি না তারা তা করবে কি না, কারণ ইরানের উপর চলমান মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই ধরনের পদক্ষেপ টেবিলে রাখা সম্পূর্ণ অর্থহীন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী বোর্ডের বৈঠকে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রস্তুতকৃত ইরান-বিরোধী খসড়া প্রস্তাবে ইরানকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভাগ্য সম্পর্কে সংস্থাটির কাছে ব্যাখ্যা দিতে এবং যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: প্রেসটিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর