বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কাঠমান্ডুতে নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

নেপাল ফরেন ট্রেড অ্যাসোসিয়েশনের (এনএফটিএ) সভাপতি শিব কুমার আগারওয়াল ও মহাসচিব জয়ন্ত কুমার আগারওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার ( ২৮ আগস্ট) বিকেলে  কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে এনএফটিএ নেতারা বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে বাংলাদেশের সঙ্গে নেপালের বৈদেশিক বাণিজ্য সহজ করতে অ্যাসোসিয়েশনের উদ্যোগ ও কার্যক্রম রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন  এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বিদ্যমান সমস্যাগুলো দূর করার প্রয়োজনীয়তার ওপড় গুরুত্বারোপ করেন।

তিনি নেপালি পক্ষকে পারস্পরিক বাণিজ্য সহযোগিতা থেকে সম্ভাব্য সুযোগগুলো খুঁজে বের করে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে উভয় দেশের জনগণ উপকৃত হতে পারে।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ দূতাবাস দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ স্থাপনে সেতুবন্ধ হিসেবে কাজ করে যাবে।’

রাষ্ট্রদূত নেপালি প্রতিনিধিদলকে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে দূতাবাসের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর