সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রিয়াদের কাছে তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: সৌদি আরব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ২:২২ অপরাহ্ন

সৌদি আরবের রাজধানী রিয়াদের আশেপাশে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। অন্য দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে।

আজ রবিবার ( ২২ মার্চ) ভোরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সতর্কতা জারি করে। তবে বিপদ কেটে গেছে নিশ্চিত হওয়ার পর সাত মিনিটের মধ্যে তা বাতিল করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মধ্যরাতের পর থেকে পাঁচটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।

মার্কিন-ইসরায়েলি হামলার পর সৃষ্ট আঞ্চলিক সংঘাতের জবাবে ইরান সৌদি আরব ও এর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

তেলসমৃদ্ধ দেশগুলোতে চালানো এসব হামলা, যার মধ্যে কয়েকটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে আকস্মিক ঘাটতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর