বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামি

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

জাপানে আজ স্থানীয় সময় সন্ধ্যায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির ছোট ছোট ঢেউ আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এএফপি এ খবর জানিয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রথম সুনামির ঢেউ বিকেল ৫টা ৩৭ মিনিটে ইওয়াতে জেলার মিয়াকো শহরে আঘাত হানে, তবে এটি এতটাই ক্ষুদ্র ছিল যে তার উচ্চতা পরিমাপ করা সম্ভব হয়নি।

কিন্তু দুই মিনিট পরেই ১০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ অফুনাতোতে পৌঁছায়। এর আগে বিকেল ৫টা ৩ মিনিটে ইওয়াতে উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে এক মিটার (তিন ফুট) পর্যন্ত উচ্চতার সম্ভাব্য সুনামি সতর্কতা জারি করে জেএমএ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮।
জেএমএ এক বুলেটিনে জানিয়েছে, ‘ইওয়াতে উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে’, এবং সতর্ক করে বলা হয়েছে, যে কোনো সময় ঢেউ আঘাত হানতে পারে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ ৫ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়েছে। জাপানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, সমুদ্র শান্ত রয়েছে।

এর আগে আজ সকালে একই অঞ্চলে ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ মাত্রার ছয়টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর