বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কানাডায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

কানাডার মধ্যাঞ্চলে শুরু হওয়া ভয়াবহ দাবানলের ধোয়ায় পুরো দেশ ছেয়ে গিয়েছে। মাত্র কয়েক দিনে এই দাবানল ছড়িয়ে পড়েছে ৩৭ লাখ একরেরও বেশি বনভূমিতে, যা পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় ও বিরূপ প্রভাব ফেলছে।

দাবানলের ধোঁয়া কানাডার সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পরেছে। লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী মিশিগান, মিনেসোটা ও আশপাশের অন্যান্য রাজ্যের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা তীব্র শ্বাসকষ্ট ও চোখ জ্বালা সহ নানা শারীরিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা বিভাগ সতর্ক করেছে, এই দূষণ দীর্ঘমেয়াদী হলে হৃদরোগসহ শ্বাসতন্ত্রের নানা রোগের ঝুঁকি বাড়তে পারে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এমন ধোঁয়া এবং আগুনের বিস্তার কেবল পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং মানুষের স্বাস্থ্য, বনজ প্রাণী ও প্রতিবেশের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। মানুষ নিরাপত্তার জন্য নিজেরা নিরাপদ স্থানে সরে যাচ্ছে, কিন্তু দাবানলের ক্ষয়ক্ষতি মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ দাবানল নিয়ন্ত্রণের জন্য নানা পদক্ষেপ নিলেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর