বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফিলিস্তিনের গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

ইসরায়েলি বর্বরতায়  বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলা এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য চীন ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনা নেতা শি জিনপিং এই ঘোষণা দেন।

দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য উত্তেজনা, তাইওয়ান এবং ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকটি ম্যাক্রোঁর তিন দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ। সাম্প্রতিক বছরগুলোতে উভয় নেতা পারস্পরিক সফরের মাধ্যমে দৃঢ় ব্যক্তিগত সম্পর্ক প্রদর্শন করলেও বেশ কিছু বিতর্কিত রাজনৈতিক বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।

এদিকে, গাজার জন্য চীনের ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস। তিনি বলেন, এই উদার উদ্যোগ ন্যায়বিচারের সমর্থনে চীনের নীতিগত এবং অটল অবস্থানের প্রতীক।

মাহমুদ আব্বাস আন্তর্জাতিক বিশ্বে ফিলিস্তিনি স্বার্থে চীনের সমর্থনমূলক অবস্থানের জন্য প্রশংসা করেন এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার জন্য বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর