শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: বিএনপি মহাসচিব হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ‘হাজার চেষ্টা করলেও আ. লীগ হতে পারবেন না’-বিএনপিকে জামায়াত আমির জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা ইরানের সঙ্গে সম্পর্কিত ৩৪ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র সৌদি আরবে পৌঁছেছেন ৩৩,৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে সম্পর্কিত ৩৪ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

 ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৪ কোটি ৪০ লাখ (৩৪৪ মিলিয়ন) মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ট্রেজারি বিভাগ ‘তেহরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর ও পুনঃপ্রবেশের সক্ষমতা ধাপে ধাপে দুর্বল করে দিতে কাজ চালিয়ে যাবে।’

বেসেন্ট আরও জানান, ইরানের সঙ্গে যুক্ত একাধিক ক্রিপ্টো ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে এসব অর্থ জব্দ করা সম্ভব হয়েছে।

এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের শনিবার পাকিস্তানে গিয়ে ইরানের সঙ্গে নতুন শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওয়াশিংটন শুধু প্রচলিত নিষেধাজ্ঞা এড়ানোর উপায় নিয়ে, ভুয়া বা নামসর্বস্ব প্রতিষ্ঠান নয়, বরং ডিজিটাল সম্পদের মতো নতুন প্রযুক্তির ব্যবহারের ওপরও নজর দিচ্ছে।

তিনি আরও বলেন, ট্রেজারি বিভাগ বর্তমানে ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর