সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টাইব্রেকারে ডাচদের কাঁদিয়ে শেষ ষোলোতে মরক্কো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

নির্ধারিত সময়ের ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়েও নিষ্পত্তি হয়নি ম্যাচের। শেষ পর্যন্ত টাইব্রেকারের রোমাঞ্চে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।   

মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নেদারল্যান্ডসের আক্রমণভাগকে চাপে রাখে মরক্কো। প্রথমার্ধে আশরাফ হাকিমির নেতৃত্বে একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি আফ্রিকার দলটি। অন্যদিকে ডাচরাও সুযোগ তৈরি করলেও গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নেদারল্যান্ডস। ৭২তম মিনিটে বদলি খেলোয়াড় ওউত ওয়েঘর্স্টের তৈরি সুযোগ থেকে কোডি গাকপো গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় মরক্কো। ম্যাচ যখন ডাচদের জয়ের দিকেই এগোচ্ছিল, তখন ৯০তম মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে সমতা ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। মরক্কোর জার্সিতে এটিই তার প্রথম আন্তর্জাতিক গোল।

অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলের প্রথম পাঁচ শটের মধ্যে দুটি করে মিস হয়। নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রিসেনসিও সামারভিল পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন। অন্যদিকে মরক্কোর এল আইনাউই ও আশরাফ হাকিমি মিস করলেও সুফিয়ান রাহিমি, চেমসেদিন তালবি এবং ইসমাইল সাইবারি সফল স্পটে কিকে দলকে ৩-২ ব্যবধানের জয় এনে দেন।

এই জয়ে ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নিল মরক্কো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর