বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারে দুজন ক্রু ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ৯ জুন) হেলিকপ্টার বিধ্বস্তের তথ্য জানা গেছে। সোমবার বিধ্বস্ত হেলিকপ্টারের দুই ক্রুকে নিরাপদভাবেই উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা কেমন আছে তা স্পষ্ট জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস বলেছে, অ্যাপাচি হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে, নাকি এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, সেটি এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এবং সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্ট্রাল কমান্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

রোববার রাত থেকে দখলদার ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছিল। এ সময় উভয় পক্ষ মিসাইল ও পালটা মিসাইল হামলা চালায়। এর মধ্যেই হরমুজে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রায় ৩০টি রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। কয়েকটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। তবে তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংস হলো।

সূত্র: নিউইয়র্ক টাইমস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর