বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এবারে সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:১০ অপরাহ্ন

হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাসৎল ক্রাসৎনাহরকাই এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি  এ পুরস্কার ঘোষণা করে।

পুরস্কার কমিটি থেকে বলা হয়, লাসলো ক্রাসনাহোরকাইয়ের মনোহর ও গভীর তাৎপর্যময় সৃষ্টিকর্মগুলো প্রলয়ের বিভীষিকার মধ্যেও শিল্পের অনন্ত শক্তিতে আস্থা ফিরিয়ে আনে।

১৯৫৪ সালে হাঙ্গেরির গিউলা শহরে জন্ম নেওয়া ক্রাসনাহোরকাই প্রথম খ্যাতি অর্জন করেন ১৯৮৫ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘সাতান্তাঙ্গো’র মাধ্যমে। পতনোন্মুখ গ্রামীণ সমাজের অন্ধকারাচ্ছন্ন ও মুগ্ধকর প্রতিচিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে। এটি প্রায় তিন দশক পর ২০১৩ সালে ‘বেস্ট ট্রান্সলেটেড বুক অ্যাওয়ার্ড ইন ইংলিশ’ লাভ করে।

পুরস্কারের অর্থমূল্য হিসেবে ক্রাসনাহোরকাই এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে জাঁকালো আয়োজনে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক ও কবি হান কাং।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর