বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায় ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও যেসব অফিস খোলা থাকবে ঢাকাসহ যেসব রুটে শতাধিক ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া ভূমি অধিগ্রহণে নতুন ব্যবস্থাপনা চালুর ঘোষণা দিলেন সিনিয়র সচিব ‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’-হাবিবুল্লাহ সায়ারি ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব আল হাসান বিশ্বকাপ উপলক্ষে ফুটবল সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা ডিসেম্বরে ময়মনসিংহ থেকে আন্তঃনগর ট্রেন চালু করা হবে : রেল প্রতিমন্ত্রী হাবিব স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

ঢাকাসহ যেসব রুটে শতাধিক ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জেট জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বড় সংকটে পড়েছে ভারতের বিমান খাত। এই পরিস্থিতিতে ঢাকাসহ ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন রুটে প্রায় ৪০০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসে প্রায় ৪০০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করবে এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট সংখ্যা কমানো বা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

মূলত পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে জেট জ্বালানির মূল্য বেড়ে যাওয়া এবং বিভিন্ন আকাশপথে বিধিনিষেধের কারণে দূরপাল্লার ফ্লাইট পরিচালনা এখন বাণিজ্যিকভাবে কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

এর আগে গত ২৬ এপ্রিল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটের প্রতিনিধিত্বকারী ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স সরকারের কাছে চিঠি দিয়ে জানায়, জেট জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে ভারতের বিমান শিল্প চরম চাপের মধ্যে রয়েছে এবং অনেক সংস্থা পরিচালনা বন্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটে বুকিং, বিনা খরচে তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুযোগ দেওয়া হবে।

সংস্থাটির ঘোষণায় বলা হয়েছে, দিল্লি-শিকাগো রুট পুরোপুরি স্থগিত করা হয়েছে। দিল্লি-সান ফ্রান্সিসকো রুটে সাপ্তাহিক ফ্লাইট ১০ থেকে কমিয়ে ৭টি করা হয়েছে। দিল্লি-টরন্টো রুটে সাপ্তাহিক ফ্লাইট ১০ থেকে কমিয়ে ৫টি করা হয়েছে। দিল্লি-ভ্যাঙ্কুভার রুটে সাপ্তাহিক ফ্লাইট ৭ থেকে কমিয়ে ৫টি করা হয়েছে।

অন্যদিকে মুম্বাই-নিউয়ার্ক রুটে ফ্লাইট বাড়িয়ে প্রতিদিনের সেবা চালু করা হচ্ছে। তবে দিল্লি-নিউয়ার্ক ও মুম্বাই-জন এফ কেনেডি রুট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইউরোপগামী কয়েকটি গুরুত্বপূর্ণ রুটেও ফ্লাইট কমানো হয়েছে। দিল্লি-প্যারিস রুটে সাপ্তাহিক ফ্লাইট ১৪ থেকে কমিয়ে ৭টি করা হয়েছে। দিল্লি-কোপেনহেগেন, ভিয়েনা, জুরিখ ও রোম রুটে সাপ্তাহিক ফ্লাইট ৪ থেকে কমিয়ে ৩টি করা হয়েছে। দিল্লি-মিলান রুটে ফ্লাইট ৫ থেকে কমিয়ে ৪টি করা হয়েছে।

অস্ট্রেলিয়াগামী দিল্লি-মেলবোর্ন ও দিল্লি-সিডনি রুটে প্রতিদিনের ফ্লাইট কমিয়ে সপ্তাহে ৪টি করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন রুটেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আগস্টের শেষ পর্যন্ত দিল্লি-সাংহাই, চেন্নাই-সিঙ্গাপুর, মুম্বাই-ঢাকা এবং দিল্লি-মালে রুট সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া দিল্লি-সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইট ২৪ থেকে কমিয়ে ১৪টি এবং মুম্বাই-সিঙ্গাপুর রুটে ১৪ থেকে কমিয়ে ৭টি করা হয়েছে। জুলাই থেকে দিল্লি-ব্যাংকক রুটে সাপ্তাহিক ফ্লাইট ২৮ থেকে কমিয়ে ২১টি এবং মুম্বাই-ব্যাংকক রুটে ১৩ থেকে কমিয়ে ৭টি করা হবে।

দিল্লি-কুয়ালালামপুর, হো চি মিন সিটি ও হ্যানয় রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণ সক্ষমতায় ফিরতে তারা নিয়ন্ত্রক সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর