মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হংকংয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৮, এখনও নিখোঁজ ২০০

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:২০ অপরাহ্ন

হংকংয়ে আবাসিক এলাকার একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ১২৮ জন নিহতদের তথ্য নিশ্চিত করেছে। ভবনগুলোর ভেতরে আরও ১৬ জনের মরদেহ আছে বলে ধারণা করা হচ্ছে এবং এখনও ২০০ জনের খোঁজ পাওয়া যায়নি। 

নিহতদের মধ্যে একজন ফায়ার ফাইটার রয়েছেন। ১১ জন ফায়ার ফাইটারসহ আহতের সংখ্যা ৭৯ জন।

আজ শুক্রবারও (২৮ নভেম্বর) উদ্ধার অভিযান চলছে, তবে সাহায্যের জন্য আসা ২৫টি অনুরোধে এখনো সাড়া দেওয়া সম্ভব হয়নি।

গত বুধবার তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকার কয়েকটি বহুতল ভবনে আগুন লাগে। ২০২৪ সালের জুলাই থেকে সংস্কার কাজ চলছিল এমন আটটি আবাসিক ব্লকের চারপাশে থাকা বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে আগুন ছড়িয়ে পড়ে।business today

ছবি: বিজনেস টুডে

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার কাজে ব্যবহৃত অত্যন্ত দাহ্য উপাদান আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ। প্রশাসন আগুনের সূত্রপাত খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

সংস্কার কাজের সঙ্গে জড়িত কোম্পানির পরামর্শদাতা প্রতিষ্ঠান উইল পাওয়ার আর্কিটেক্টসের দুই পরিচালককে হংকংয়ের স্বাধীন দুর্নীতি দমন কমিশন শুক্রবার গ্রেপ্তার করেছে।

এই ঘটনার অবহেলাজনিত হত্যা মামলায় এর আগে সংস্কারকারী প্রতিষ্ঠান প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেপ্তার হন। প্রায় ৩৩০ মিলিয়ন হংকং ডলারের এই সংস্কার কাজে দুর্নীতির অভিযোগেরও তদন্ত শুরু করেছে কমিশন।-সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর