শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স বিক্রি হচ্ছে নিলামে

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বেসরকারি খাতে বিক্রির গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছেন যে,  ২৩ ডিসেম্বর পিআইএ বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে এবং এই প্রক্রিয়া দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। 

লোকসান কমাতে এবং অর্থসংস্থানের লক্ষ্যে পিআইএ-এর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবে নেওয়া এই উদ্যোগকে গত প্রায় ২০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারিকরণ প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে নিলামে অংশগ্রহণের জন্য চারটি কোম্পানিকে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে, যা হলো— লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, দেশের পতাকাবাহী এই বিমান সংস্থার ‘হারানো সম্মান’ ফিরিয়ে আনতে এবং আধুনিক মানে রূপান্তর করতে প্রক্রিয়াটি নির্বিঘ্নে এগোচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগিরই পিআইএ তাদের ‘গ্রেট পিপল টু ফ্লাই উইথ’ স্লোগানের ঐতিহ্য ফিরে পাবে। তিনি জোর দিয়ে বলেন, এই বেসরকারিকরণে স্বচ্ছতা ও যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

যদিও গত সেপ্টেম্বরে একটি সংসদীয় কমিটি জানিয়েছিল যে নভেম্বরের মধ্যেই পিআইএ বেসরকারিকরণ হতে পারে, তবে নির্ধারিত সময়ে কাজটি শেষ হয়নি। গত সপ্তাহে জাতীয় পরিষদের বেসরকারিকরণ-সংক্রান্ত কমিটি বিডিং প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য স্পষ্ট সময়সীমা চেয়েছিল।-সূত্র: ডন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর