সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আবারো হামলার শিকার হলে প্রত্যাশার চেয়ে কঠিন প্রতিশোধ নেবে ইরান: আইআরজিসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:১১ অপরাহ্ন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা চালালে দেশটি আরও কঠোর প্রতিশোধ নেবে।

শনিবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন কোনো হামলার জবাব শত্রুদের প্রত্যাশার বাইরে যাবে এবং কৌশলগত প্রতিরোধ সৃষ্টি করবে।

বিবৃতিতে বলা হয়, “শত্রুপক্ষ বা এই দেশের বিরুদ্ধ শক্তির যেকোনো নতুন আগ্রাসনের জবাব নিঃসন্দেহে তাদের প্রত্যাশার বাইরে হবে এবং তা কৌশলগত প্রতিরোধের পর্যায়ে পৌঁছাবে।”

আইআরজিসি আরও জানায়, ইরান যেকোনো নতুন আগ্রাসনের মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। পশ্চিমা গণমাধ্যমে এমন খবর এসেছে যে, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের কিছু ইরানি দ্বীপে সেনা নামাতে পারে, যাতে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতা শিথিল করে।

বাহিনীটি দাবি করে, তারা এমনকি সম্ভাব্য আক্রমণকারীদের জন্য যুদ্ধবন্দী শিবির প্রস্তুত রেখেছে।

ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে। ৮ এপ্রিল যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাত আপাতত থেমেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যান্য দেশের জাহাজ সমন্বয়ের মাধ্যমে চলাচল করতে পারছে।

আইআরজিসি বলেছে, চলমান সংঘাত স্থায়ীভাবে শেষ হলেও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান।

বিবৃতিতে আরও বলা হয়, এই প্রণালি নিয়ন্ত্রণ করা “বিশ্বব্যাপী আধিপত্যবাদী শক্তির” বিরুদ্ধে ইরানের একটি নির্ধারিত কৌশল এবং এর মাধ্যমে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে সহায়তা করা হবে—তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো এর বাইরে থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর