সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং চলতি সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাবেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বেইজিং ঘোষণা করে, এই সফরের মাধ্যমে বিচ্ছিন্ন এই পারমাণবিক রাষ্ট্রটির সঙ্গে এটি একটি উচ্চ-পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে।

এএফপির খবরে জানানো হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির ক্ষমতাসীন পার্টি ও সরকারি প্রতিনিধিদল নিয়ে আগামী ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়াতে সরকারি শুভেচ্ছা সফর করবেন।

বিবৃতিতে বলা হয়, লি কিয়াং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির কারণে চীন ও উত্তর কোরিয়ার সম্পর্কে মাঝে মাঝে টানাপোড়ন দেখা গেলেও, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।

গত মাসের শেষ দিকে বেইজিংয়ে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে দুই দেশের অংশীদারিত্ব আরো শক্তিশালী করার আহ্বান জানান।

এর মাত্র কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিরল এক সফরে বেইজিং যান। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাশে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর