রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই  ভয়াবহ বোমা হামলার মুখে পড়েছে এবার পাকিস্তান।  

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসলামাবাদে আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি যাত্রীবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ, আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পরপরই আদালত ভবনটি দ্রুত খালি করা হয় এবং  আদালতের সব কার্যক্রম স্থগিত করা হয়। ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার এবং ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানোর জন্য রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর