শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ইসরায়েলের মোসাদ ও সেনাবাহিনীর গোয়েন্দা সদরদপ্তরে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

 ইসরায়েলের তেল আবিবে গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ ও সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের (আমান) গুরুত্বপূর্ণ সদরদপ্তরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরায়েলের ‘উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ সত্ত্বেও এয়ারোস্পেস ফোর্স ভোররাতে একটি ‘সফল অভিযান’ পরিচালনা করেছে। এ তথ্য ইরানি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আইআরজিসি আর জানায়, হামলাটি ইসরায়েলি সেনাবাহিনীর আমান সদরদপ্তর এবং মোসাদের একটি স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। তাদের দাবি সেখান থেকে হত্যাকাণ্ড পরিকল্পনার কাজ হতো।

ইসরায়েল এখনও পর্যন্ত এ হামলার টার্গেট নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এ হামলার প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। শুক্রবার ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালায়, যার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার থেকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

অন্যদিকে ইরান বলছে, ইসরায়েলি হামলায় তাদের অন্তত ২২৪ জন নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর