সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ৪ রুটে ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত লেবাননে ৭ দিনে ৮৩ শিশু হত্যা: ইউনিসেফ ইরানের নতুন নেতা মুজতবা খামেনির প্রতি কোনো হামলা মেনে নেবে না চীন হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ঢাকা ওয়াসায় নতুন এমডি অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ধানের শীষে ভোট দিতে স্বামীর বাঁধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, সেই গোলাপীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত টানা দ্বিতীয়বার বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৯৯ মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১:১৩ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৯৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগে ৪টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিলে ৮টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারীতে ২০টি বাস, ৪৫টি ট্রাক, ৪১টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ৩২০টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁওয়ে ১২টি বাস, ১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ১০২টি মোটরসাইকেলসহ মোট ১৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুরে ১০টি বাস, ১০টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরায় ৪৭টি বাস, ২২টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ১৮৬টি মোটরসাইকেলসহ মোট ৪৬৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশানে ১৮টি বাস, ৮টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৭১টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৬৩১টি গাড়ি ডাম্পিং ও ২৭৩টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর