বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হত্যাকে ‘কৌশলগত সাফল্য’ হিসেবে দেখছে ইসরায়েল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে হত্যার দাবি সত্য প্রমাণিত হলে এটিকে বড় ধরনের কৌশলগত সাফল্য হিসেবে দেখছে ইসরায়েল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলমান যুদ্ধে এ ধরনের ঘটনা হলে তা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে।

যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এটিই হতে পারে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের হত্যাকাণ্ড।

ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি মূল্যায়নে বলা হচ্ছে, তিনি আহত অবস্থায় রয়েছেন এবং এ সময়ে লারিজানি কার্যত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।

বিশ্লেষকদের মতে, লারিজানিকে হত্যার ঘটনা নিশ্চিত হলে ইরানের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ স্থাপন আরও কঠিন হয়ে পড়তে পারে।

তবে এমন ঘটনা ঘটলেও ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রশাসনিক কাঠামো একাধিক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল, যা উচ্চপর্যায়ের নেতাদের মৃত্যু সত্ত্বেও কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম।

এদিকে লারিজানিকে হত্যার দাবি নিশ্চিত হলে ইসরায়েলি বাহিনী এটিকে বড় ধরনের কৌশলগত সাফল্য হিসেবে উদযাপন করবে বলে ধারণা করা হচ্ছে।-সূত্র: আল জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর