বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মেয়েকে হত্যায় বাবার সাত বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

ভোলার চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ( ২১ অক্টোবর) চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় দেন।

আদালতের রায়ে বলা হয়, চরফ্যাশন উপজেলার জাহানপুর এলাকার মো. ফারুক হোসেন তার মেয়ে খাদিজা আক্তার খুকিকে (২০) শাসন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছেন। শৈশবে খুকির মা তালাক নিয়ে অন্যত্র সংসার শুরু করেন। তখন খুকিকে দাদির কাছে রেখে ঢাকায় দারোয়ানের চাকরি নেন তার বাবা। অবহেলা ও অনাদরে বড় হওয়ায় খুকি ছোটখাটো চুরিসহ অন্যান্য খারাপ কাজে জড়িয়ে পড়েন। এতে খুকির বাবা লজ্জায় আত্মহত্যার কথাও ভেবেছিলেন।

২০২০ সালের ২০ সেপ্টেম্বর খুকিকে বরিশালে ফুফুর কাছে নিয়ে যাওয়ার পথে বাবা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। উত্তেজিত হয়ে ফারুক তার মেয়ের গলাটিপে ধরেন এবং গলায় গামছা পেঁচিয়ে মারধর করেন। এক পর্যায়ে খুকি মারা যান। পরে মরদেহ রাস্তার পাশে বিলের মাঝে ফেলে ফারুক পালিয়ে যান।

আদালতের রায়ে ফারুকের জবানবন্দির বরাত দিয়ে বলা হয়েছে, রাগ হয়ে মেয়েকে শাসন করার সময় অনিচ্ছাকৃতভাবে খুকি মারা গেছেন। অভিযুক্ত ফারুক তার দোষ স্বীকার করায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইতোমধ্যেই আসামি পাঁচ বছর জেলে থাকার কারণে তাকে আর দুই বছর জেল খাটতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর