রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হামলার পর ইরানের রাষ্ট্রীয় টিভির সম্প্রচার পুনরায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবনে ইসরায়েলের হামলার পর ইরানের রাষ্ট্রীয় টিভি সংস্থা পুনরায় সরাসরি সম্প্রচার শুরু করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিন বলেছেন, ইরানি জাতির শত্রু ইহুদিবাদী সরকার, কয়েক মিনিট আগে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্কের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, ইসরায়েল সরকার এই সত্য সম্পর্কে অবগত নয় যে, সামরিক অভিযানের মাধ্যমে ইসলামি বিপ্লব এবং ইরানের কণ্ঠস্বরকে দমিয়ে রাখা যাবে না।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে বোমা ফেলে ইসরায়েলের যুদ্ধ বিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হামলার ফুটেজও প্রকাশিত হয়েছে।

ফুটেজে দেখা গেছে, স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হাঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টুডিওটি এবং সেটির ভেতরে ধুলো ছড়িয়ে পড়তে থাকে। ওই নারী নিউজ অ্যাঙ্কর বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসন ত্যাগ করে পালিয়ে যান।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর