ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার দেশটির তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’