শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার করলো জান্তা সরকার, ডিসেম্বরে নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন

২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচনের আয়োজনের লক্ষে চার বছরেরও বেশি সময় পর জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী ।

জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর জান্তা এ সিদ্ধান্ত জানায়, যদিও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি এখনো গৃহযুদ্ধের আগুনে পুড়ছে।

২০০৮ সালের মিয়ানমার সংবিধান অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জরুরি অবস্থা তুলে নেওয়া বাধ্যতামূলক। জান্তা গত ডিসেম্বরেই এই কাজটি করার প্রতিশ্রুতি দিয়েছিল।

জান্তা নেতা মিন অং হ্লাইং একটি ৩০ সদস্যের ইউনিয়ন সরকার গঠনের ঘোষণা দেন এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী ন্যো সো-কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

এ পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো যখন মিয়ানমারের সামরিক বাহিনী একদিকে ভেঙে পড়া অর্থনীতি এবং অন্যদিকে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীর তীব্র প্রতিরোধের মুখোমুখি।

জানুয়ারিতে জাতীয় পরিষদের শেষ বৈঠকে জান্তা ৩১ জুলাই পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছিল, সেই সময় তারা বলেছিল, ‘একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন নিশ্চিত করতে স্থিতিশীলতা প্রয়োজন।’

তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো জান্তার অধীনে আয়োজিত যেকোনো নির্বাচনকে অবৈধ হিসেবে প্রত্যাখ্যান করেছে।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইম

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর