শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জার্মানির জনপ্রিয় দল এএফডি’কে ‘চরমপন্থী গোষ্ঠী’ ঘোষণা করায় সমালোচনায় রুবিও

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

অতি-ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি-এএফডি দলকে জার্মানির গোয়েন্দা সংস্থা শুক্রবার (২ মে) ‘প্রমাণিত চরমপন্থী গোষ্ঠী’ হিসেবে শ্রেণীবদ্ধ করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপীয় দেশটির তীব্র সমালোচনা করেছেন।

রুবিও এক্স-পোস্টে লিখেছেন, জার্মানি তার গুপ্তচর সংস্থাকে বিরোধীদের ওপর নজরদারি করার জন্য নতুন ক্ষমতা দিয়েছে। এটা গণতন্ত্র নয় – এটা ছদ্মবেশে স্বৈরাচার। জার্মানির উচিত পথ পরিবর্তন করা।

তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারকারী এএফডি চরমপন্থী নয়, বরং দলটি ‘মারাত্মক উন্মুক্ত সীমান্ত অভিবাসন নীতির’ বিরোধিতা করে।

জার্মানির পররাষ্ট্র দপ্তরও এক্স-পোস্টে রুবিও’র মন্তবযের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘এটা গণতন্ত্র। এই সিদ্ধান্ত একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বাধীন তদন্তের ফলাফল।’

জার্মানির পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, এটা স্বাধীন আদালতের চূড়ান্ত বক্তব্য। আমরা আমাদের ইতিহাস থেকে শিখেছি যে, ‘ডানপন্থী চরমপন্থা’ বন্ধ করা দরকার।

এর আগে, জার্মানির ফেডারেল অফিস ফর দ্য প্রোটেকশন অফ দ্য কনস্টিটিউশন (BfV) ঘোষণা করে, তিন বছর তদন্তের পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এএফডি দলটি একটি ‘প্রমাণিত চরমপন্থী গোষ্ঠী’। তারা ‘নাগরিকত্বের জাতিগত-ভিত্তিক সংজ্ঞা’ প্রচার করে এবং দেশের ‘গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থাকে’ ক্ষুণ্ণ করে।

এদিকে, সাম্প্রতিক জনমত জরিপে অল্টারনেটিভ ফর জার্মানির প্রতি সমর্থন রেকর্ড ২৬% এ পৌঁছেছে। ফেব্রুয়ারির আগাম নির্বাচনের পর থেকে অভিবাসন বিরোধী এই দলটি পাঁচ শতাংশ পয়েন্ট লাভ করেছে, যা প্রথমবারের মতো জার্মানির সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে।

গত সপ্তাহে প্রকাশিত ‘ফোর্সা’র সর্বশেষ জরিপে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সিডিইউ/সিএসইউ ২৪% সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। ফেব্রুয়ারির নির্বাচনের জয়ের তুলনায় ৪.৫ শতাংশ পয়েন্ট কম তাদের। এছাড়া তাদের জোটের অংশীদার সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি) ১৪% পয়েন্টে নেমে এসেছে, যা তাদের নির্বাচনের ফলাফলের তুলনায় ২ শতাংশেরও বেশি পয়েন্ট কম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর