শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

তোশাখানা মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ আদালত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ ও বিক্রির ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। 

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলার শুনানি শেষে এ রায় দেয়া হয়। ইমরান খান এই কারাগারে বন্দি আছেন।

ইমরান খানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে; পাকিস্তান দণ্ডবিধির ৩৪ এবং ৪০৯ ধারার অধীনে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

একই ধারায় বুশরা বিবিকেও মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুজনকেই এক কোটি ৬৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আইন অনুযায়ী, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে বলা হয়, ‘আদালত সাজা প্রদানের সময় ইমরান খানের বয়স এবং বুশরা বিবি নারী এই দু’টি বিষয় বিবেচরা করে কম শাস্তি দেয়া হয়েছে।’

রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ইমরান খান ও বুশরার আইনিজীবীরা।

গত বছরের ডিসেম্বরে মামলাটি করেছিল পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। এতে সৌদি যুবরাজের উপহার দেয়া দুটি অলংকার কম দামে দেখিয়ে তোশাখানা থেকে নেয়ার অভিযোগ আনা হয় ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে। খবর দ্য ডনের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর