বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ সারাদেশে জুমার নামাজের সময় মসজিদগুলোতে ছিলো মুসল্লিদের উপচে পড়া ভিড়।

মূলত মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। আর তাই রমজানের জুমার জামাতে অন্য সময়ের চেয়ে মুসল্লিদের অংশগ্রহণও দেখা যায় কয়েকগুণ বেশি।

এদিন প্রখর রোদ উপেক্ষা করেই মসজিদে সমবেত হন অনেকে। রাজধানী অন্যতম বৃহৎ জামাতটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে।

বেলা সোয়া ১২টার পর থেকেই মুসল্লিদের ঢল নামে মসজিদে। এসময় দূর-দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় সিঁড়ি ও রাস্তায় দাঁড়িয়েও নামাজ আদায় করেন অনেকে।

উল্লেখ্য, জুমার নামাজ শেষে দেশ ও মানুষের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর