শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন হর্ষবর্ধন শ্রিংলা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

ভারতের রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে শপথ নিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

বর্ষাকালীন অধিবেশনের উদ্বোধনী দিন সোমবার (২১ জুলাই) তিনি শপথ নেন।

তার সঙ্গে রাষ্ট্রপতি মনোনীত আরও তিনজন সদস্যও শপথ নিয়েছেন। তারা হলেন- ১৯৯৮ মুম্বাই পাকিস্তান জঙ্গি হানার নায়ক আজমল কাসবকে ফাঁসি দেওয়ার জন্য যিনি ওকালতি করেছিলেন সেই আইনজীবী উজ্জ্বল দেওরাও নিকম, টাইমস অব ইন্ডিয়ার মালিক গিরীরাজ জইন-এর কন্যা মিনাক্ষী জইন ও কেরালার বিজেপি নেতা সি সদানন্দ মাস্টার।

প্রসঙ্গত, শ্রিংলা ২০২০ থেকে ২০২২ পর্যন্ত ভারতের পররাষ্ট্রসচিব ছিলেন। ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি বাংলাদেশে হাইকমিশনার ছিলেন। সদানন্দ ২০২১ সালে কেরালা বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। তবে জয়ী হননি। বিজেপি তাকে ‘জীবন্ত শহীদ’ বলে থাকে, কারণ ১৯৯৪ সালে দুষ্কৃতকারীদের বোমার আঘাতে তার দুই পা জখম হয়। তিনি আরএসএস-এর সক্রিয় সদস্য।

সূত্র: ভারতীয় সংসদ টিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর