বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরায়েলের শিন বেত সদর দফতরে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নতুন একটি বিবৃতিতে জানিয়েছে, দখলকৃত প্যালেস্টাইনের পালমাহিম এয়ারবেস এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সদর দফতরে ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের সামরিক প্রতিষ্ঠানগুলোতে ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল পালমাহিম ও অবেদা এয়ারবেসের পর্যবেক্ষণ টাওয়ার, রানওয়ে এবং হ্যাঙ্গারগুলো, পাশাপাশি শিন বেট সদর দফতর।

পালমাহিম এয়ারবেস তেল আবিবের কাছাকাছি অবস্থিত এবং এটি ইসরায়েলের স্যাটেলাইট উৎক্ষেপণ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনার কেন্দ্র হিসেবে পরিচিত। এএবেসে ডেভিডস স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং হারমিস ৯০০ ড্রোন স্থাপিত রয়েছে।

অবেদা এয়ারবেস ইসরায়েলি বিমানবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র এবং কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। এখানে আগে যুক্তরাষ্ট্রের F-22 যুদ্ধবিমান স্থাপিত ছিল।

শিন বেট ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা হিসেবে কাজ করে এবং এটি নিরাপত্তা অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা সমন্বয় করার দায়িত্বে নিয়োজিত।

সূত্র: তাসনিম নিউজ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর