বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পাকিস্থানের বেলুচিস্তানে পৃথক দুটি অভিযানে ৪১ জন সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুইটি বড় ধরনের সামরিক অভিযানে অন্তত ৪১ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে  সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি এই অভিযানে পরিচালনা করা হয়। খবর ডনের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, এই অভিযানে নিহতরা ফিতনা-আল-খাওয়ারিজ ও ফিতনা-আল-হিন্দুস্তানের সঙ্গে সংশ্লিষ্ট।

নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে ফিতনা-আল-খাওয়ারিজ বলা হয়। অন্যদিকে, ফিতনা-আল-হিন্দুস্তান শব্দটি বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য ব্যবহৃত হয়, যার মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাস ও অস্থিতিশীলতায় ভারতের কথিত ভূমিকা তুলে ধরা হয়।

নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করার কথা জানিয়েছে আইএসপিআর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর