বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গে প্রাণ হারালেন ৫ বিদেশি পর্বতারোহী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসে পাঁচ বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা বসনিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। রোববার (২৬ জুলাই) রুশ কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাত সদস্যের একটি বিদেশি পর্বতারোহী দল ২৪ জুলাই মাউন্ট এলব্রুসে আরোহণ শুরু করে। পরদিন সন্ধ্যায় হঠাৎ আবহাওয়ার দ্রুত অবনতি হলে দলটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। স্থানীয় প্রসিকিউটর কার্যালয়ের তথ্যমতে, দলের একজন সদস্য নিচে নেমে এসে উদ্ধারকারী কর্তৃপক্ষকে জানান, প্রায় ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় দলের দুই সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন।

প্রাথমিকভাবে দুই পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হলেও পরবর্তী অভিযানে আরও তিনজনের মরদেহ পাওয়া যায়। একই সঙ্গে দলের আরেক সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ পাঁচ পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ঘটনাটিকে ‘একটি বড় ধরনের ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। দুর্ঘটনার কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে রুশ কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর