শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিসটেনসেন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিসটেনসেনকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিনেটের অনুমোদন পাওয়ার পরই বাংলাদেশে নিযুক্ত হবেন।

মঙ্গলবার (২ আগস্ট) প্রস্তাবটি পাঠানো হয় মার্কিন সিনেটে।

মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে পাশ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে। বিষয়গুলো জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

ব্রেন্ট বর্তমানে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর ছিলেন।

তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ২০২২ সালে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ সালে ফরেন সার্ভিসে যোগদানের আগে, তিনি হিউস্টন এবং নিউ ইয়র্ক সিটিতে ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসেবে কাজ করতেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর