বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যম সুরক্ষায় আলাদা আইন তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছে কমিশন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

গণমাধ্যম সংস্কার কমিশন গণমাধ্যমের সুরক্ষার জন্য আলাদা আইন তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছে। 

রোববার জাতিসংঘের স্পেশাল ব্ল্যাপোর্টিয়ার অন ফ্রিডম অব অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন আইরিন খানের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়ের সময় কমিশন প্রধান কামাল আহমেদ এ কথা বলেন।

গণমাধ্যম সংস্কার কমিশনের কাজের অগ্রগতি, পরিধি ও প্রক্রিয়া সম্পর্কে আইরিন খান আগ্রহ প্রকাশ করেছেন।

আইরিন খান বলেন, বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়েরও অংশীদারিত্ব রয়েছে। কারণ বাংলাদেশ অনেকগুলো আন্তর্জাতিক সনদের স্বাক্ষরকারী দেশ এবং সেসব আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিটি দেশের জন্য কিছু না কিছু বাধ্যবাধকতা রয়েছে।

গণমাধ্যমের মালিকানায় স্বচ্ছতার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন।

কমিশন প্রধান বলেন, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা থেকে নানা ধরনের আপসের প্রশ্ন আসে, নানা ধরনের দুর্নীতি হয়, নানা ধরনের ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে এবং সে কারণে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়। আইনগত বাধা একটা বড় উদ্বেগের বিষয়। অনেকগুলো আইন রয়েছে, যেগুলো দিয়ে আমাদের অধিকারকে সীমিত করে রাখা হয়েছে। আইন এমনভাবে তৈরি আছে, চাইলেই সরকার সেটা গণমাধ্যমের কন্ঠরোধে ব্যবহার করতে পারে। যতটা সুযোগ আইনে আছে সরকার ততটা যদি কাজে লাগায় তাহলে আসলে কোনো গণমাধ্যমই কাজ করতে পারবে না।

জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার অন ফ্রিডম অব এক্সপ্রেশনের সাথে ইউনেস্কোর প্রোগ্রাম অফিসার নূরে জান্নাত প্রমা উপস্থিত ছিলেন।

কমিশন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, সৈয়দ আবদাল আহমদ, জিমি আমির, মোস্তফা সবুজ ও আব্দুল্লাহ আল মামুন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর