বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ এবং বৈধ নথি ছাড়া বসবাসের অভিযোগে এক ডজনেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস-বিরোধী স্কোয়াড (এটিএস) রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। শনিবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈধ নথিপত্র ছাড়াই ভারতে বসবাসের অভিযোগে বাংলাদেশি সাতজন পুরুষ ও ছয়জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যের থানে, নভি মুম্বাই এবং সোলাপুরে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়েছে এটিএস।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বেআইনি প্রবেশের সুযোগ রয়েছে সন্দেহজনক এমন নির্দিষ্ট কিছু রুট ও এলাকায় গত ২৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে দেখা দেখা যায়, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা আধার কার্ডসহ জাল নথি ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন। পুলিশ বলছে, ওই বাংলাদেশিরা ভারতের ফরেনার্স আইন-১৯৪৬, পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন-১৯৫০ এবং পাসপোর্ট বিধি-১৯৬৭ লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

মহারাষ্ট্র পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ‘‘আইনি ব্যবস্থাকে পাস কাটিয়ে জাল নথির অপব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’’

পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জাল পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। কর্তৃপক্ষ বর্তমানে এই জাল নথি তৈরির নেটওয়ার্কের খোঁজ করছে। থানের স্থানীয় পুলিশ এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর