বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাক চাপায় ফায়ার ফাইটার নিহত; চালক ও হেলপার কারাগারে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

গভীর রাতে সচিবালয়ে লাগা আগুন নির্বাপণে দায়িত্বপালনকালে নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার ট্রাকচালক বেলাল হোসেন ওরফে সুমন (৩৬) ও হেলপার (চালকের সহকারী) ফরহাদকে (২০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে অ হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, বুধবার রাত পৌনে ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়।

আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এরপর নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

নিহত নয়নের  বাড়ি রংপুরের মিঠাপুকুরে। মূল কর্মস্থল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন হলেও তাকে ঢাকায় এনে তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়েছিল।

এ ঘটনায় বংশালস্থ  ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ষ্টেশনের সদস্য রুহুল আমিন মোল্লা বৃহস্পতিবার সকালে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে এ মামলা করেন। মামলায় বেলাল হোসেন ওরফে সুমন ও  ফরহাদকে আসামি করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর