সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা মানসিক স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে ‘মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর ২০২৬’ ১৭ দিনের মাথায় সদরঘাট থানা থেকে সরলেন ওসি শরীফ কেপ ভার্দের বিপক্ষে আকাশি-সাদা ডোরাকাটা জার্সিতে খেলবে আর্জেন্টিনা রাশিয়া ও কানাডা থেকে ৩৫১ কোটি টাকার সার কিনবে সরকার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ১৬তে ফ্রান্স আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবো: কেপ ভার্দের প্রেসিডেন্ট হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়: পুলিশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণের কথা শিকার করেছে অভিযুক্ত সোহেল রানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল এ কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ বুধবার ( ২০ মে) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, সোহেল ওই শিশুকে টয়লেটে নিয়ে প্রথমে ধর্ষণ করে। পরে তাকে গলা কেটে হত্যা করে বলে স্বীকার করেছে।

গতকাল মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়।  হত্যাকাণ্ডের পর সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। সোহেল আত্মগোপনে চলে গেলেও সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ দুই আসামিকে আজ আদালতে হাজির করেছে।

আদালত সূত্র জানায়, সোহেল ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। তবে, অজ্ঞাত আসামি এখনো পলাতক।

এদিকে আজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর